বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার অন্তর্গত কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর পশ্চিম থানার আমির অ্যাডভোকেট আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জনাব সাইদুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আল-আমিন, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা অহিদুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির যুব শক্তির আহ্বায়ক কমরেড আমিনুল, উজির আলী স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, ১ ও ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ অলি, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল হক, মোহাম্মদ তাইজুল ইসলাম মামুন, সমাজকল্যাণ নূর হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ রাব্বি বিশ্বাস ইমনসহ ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়াও জামায়াতে ইসলামী ও এনসিপির কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে অতিথিরা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বক্তব্যে অ্যাডভোকেট আক্তার হোসেন বলেন, “যারা জুলুম ও অন্যায় করে তারা সংখ্যায় অল্প; কিন্তু যারা মজলুম তারা অনেক। আমাদের ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধে অন্যায়কারীরা পিছু হটতে বাধ্য হবে, ইনশাআল্লাহ।”
শেষে দেশ ও জাতির কল্যাণ, সকলের মাগফিরাত এবং সুন্দরভাবে ত্রিশটি রোজা সম্পন্ন করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।















