নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চার সন্তানের জননী লাকি বেগম (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাকি বেগম একই এলাকার আলিম মিয়ার মেয়ে। স্বামী ও সন্তানদের নিয়ে তিনি পূর্ব হাজীপুরেই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে পূর্ব হাজীপুরে রিপন মিয়ার একতলা বাড়ির দক্ষিণ পাশের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিলন চন্দ্র বর্মন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি















