নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র দুই দিনের ব্যবধানে শিশু ও তরুণীসহ একাধিক ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় চারটি পৃথক অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করেছে এবং একজনকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি গণপিটুনিতে আহত এক অভিযুক্ত চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মে বক্তাবলী এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় হিরো (২২) ও তার সহযোগী সোহেল (২১)কে আসামি করা হয়। পরে স্থানীয়দের গণপিটুনিতে হিরো গুরুতর আহত হন।
পরদিন ফতুল্লার লামাপাড়ায় এক মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন ওসমানীকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে তাকে আদালতে পাঠানো হয়।
এরপর রোববার পশ্চিম তল্লা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনোয়ার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। একই দিনে বক্তাবলী বাজার এলাকায় এক পথশিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে নাজির হোসেন (৩৫) নামের আরেকজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
ভুক্তভোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন