ধর্ষণের বিচার দাবিতে আলীরটেকে আল-হুদা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত
শরীফ উসমান হাদী হত্যাকাণ্ড এবং শিশু রামিছাকে ধর্ষণ ও হত্যার শিকার হতে হওয়াসহ দেশব্যাপী চলমান ধর্ষণ ও খুনের প্রতিবাদে নারায়ণগঞ্জের আলীরটেকে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে ২০২৬, রবিবার বিকেলে আলীরটেক ইউনিয়নের শাহআলী বাজারে সামাজিক সংগঠন 'আল-হুদা পরিষদ'-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপী খুন ও ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, "ধর্ষক ও খুনিদের কোনো সামাজিক বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। শিশু রামিছা ও হাদী হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের অনতিবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।" অপরাধীদের আইনের আওতায় এনে ফাঁসি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
আল-হুদা পরিষদের এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ জাকির হুসাইন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সহ-সাধারণ সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুফতী শেখ শাব্বীর আহমাদ, আল-হুদা পরিষদের কার্যনির্বাহী সদস্য ও আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাউসার হুসাইন, আল-হুদা পরিষদের কার্যনির্বাহী সদস্য- রমজান মৃধা, মুফতী রেজওয়ানুল করীম এবং আলীরটেক ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল মিয়াসহ এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ।
বক্তারা অনতিবিলম্বে প্রশাসনকে এই খুনি ও ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং দেশব্যাপী মা-বোন ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন