বি পি নিউজ ২৪

চাঁ'দাবাজ-স'ন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নয়: এমপি আমিন

প্রকাশ : ২৪ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁ'দাবাজ-স'ন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নয়: এমপি আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, তিনি এখনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন এবং তাদের সঙ্গে কোনো ধরনের আপসের রাজনীতি করেন না।

সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিএনপি পরিচয়ে কেউ অংশ নিলে সেটি উপজেলা প্রশাসনের দায়িত্ব, তার নয়। তিনি লেখেন, “আমি এখনো চাঁদাবাজ, সন্ত্রাসী, ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমি কাউকে পাশে বসাই নাই।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের উপস্থিতি নিয়ে তিনি নিজেও প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতেও তুলবেন। একই সঙ্গে প্রশাসনের কার্যক্রমের দায় তার ওপর চাপিয়ে অপরাধীদের দায়মুক্তি না দেওয়ার আহ্বান জানান।

এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের নিয়ে আমরা রাজনীতি করি না। তাদের পাশে নিয়ে আতাত করে রাজনীতি করার প্রশ্নই আসে না।”

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি, নৌকার চেয়ারম্যান এবং চিহ্নিত সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে তার অবস্থান কঠোর। প্রশাসনকে বারবার জানানোর পরও কেন বিএনপি নামধারী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সে প্রশ্নও তোলেন তিনি।

নিজ দলের পরিচয়ে কেউ সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, “আমার বা আমার দলের পরিচয়ে কোনো সন্ত্রাস বা চাঁদাবাজি কেউ করলে তাকেও আইনের আওতায় আনার ব্যাপারে আমার সর্বাত্মক সমর্থন থাকবে। কোনো ছাড় নাই।”

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৫ মে ২০২৬

চাঁ'দাবাজ-স'ন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নয়: এমপি আমিন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ