বি পি নিউজ ২৪

আইভীর বিরুদ্ধে ক্ষো'ভে ফুঁসছে ওসমানপন্থীরা

প্রকাশ : ০৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আইভীর বিরুদ্ধে ক্ষো'ভে ফুঁসছে ওসমানপন্থীরা
সাবেক মেয়র আইভী

সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তি পাওয়ার খবরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেলেও, কারামুক্তির পর দেওয়া তার একটি বক্তব্যকে কেন্দ্র করে দলটির একটি অংশের মধ্যে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ওসমানপন্থী নেতাকর্মীদের কেউ কেউ প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন।

বুধবার রাতে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবনে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইভী। এ সময় তিনি বর্তমান সরকার, তার জন্য দোয়া করা মানুষ এবং বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে একটি মানবিক সরকার গড়ে উঠবে এবং কারাগারে থাকা নিরপরাধ ব্যক্তিদের প্রতিও সদয় দৃষ্টিভঙ্গি নেওয়া হবে।

আইভীর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সম্রাট। এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া বিচার বিভাগ এবং বর্তমান সরকারকে আইভী কীভাবে ধন্যবাদ জানাতে পারেন। তার দাবি, এতে তৃণমূলের অনেক আওয়ামী লীগ নেতাকর্মী হতাশ হয়েছেন।

তিনি আরও লেখেন, আইভীর গ্রেপ্তারের সময় অনেক নেতাকর্মী তার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন। তাই মুক্তির পর এমন বক্তব্যে দলের কর্মীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই পোস্টে আপসকামী রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের পুরোনো আদর্শিক অবস্থানে ফেরার আহ্বানও জানান তিনি।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আইভীর বক্তব্যে নতুন কোনো অবস্থান নেই। দীর্ঘদিন ধরেই তিনি তুলনামূলক সংযত ও জনমুখী রাজনীতির চর্চা করে আসছেন এবং দলীয় পরিচয়ের বাইরে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন।

বিশ্লেষকদের ভাষ্য, আইভীর রাজনৈতিক দর্শন বরাবরই অনেক ক্ষেত্রে মূলধারার দলীয় অবস্থান থেকে আলাদা ছিল। মেয়র থাকাকালে বিভিন্ন রাজনৈতিক মতের ব্যক্তিদের সঙ্গে কাজ করার প্রবণতা এবং প্রতিপক্ষের প্রতিও তুলনামূলক সহনশীল আচরণ তাকে আলাদা পরিচিতি দিয়েছে। তাদের মতে, সাম্প্রতিক বক্তব্যেও তিনি সেই ধারাবাহিকতাই বজায় রেখেছেন এবং জনমতের প্রতি গুরুত্ব দিয়েই রাজনীতি করতে চান।

এদিকে, আইভীর বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেলেও, বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

আইভীর বিরুদ্ধে ক্ষো'ভে ফুঁসছে ওসমানপন্থীরা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ