বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এনজেটিজেএ) ২০২৬-২০২৮ কার্যবর্ষের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আগামী দুই বছরের কার্যক্রমের সূচনা করা হয়।

প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

নতুন কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর নাফিজ আশরাফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি টেলিভিশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এনজেটিজেএ) ২০২৬-২০২৮ কার্যবর্ষের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আগামী দুই বছরের কার্যক্রমের সূচনা করা হয়।

প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

নতুন কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর নাফিজ আশরাফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি টেলিভিশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ