বি পি নিউজ ২৪

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোঁজ নিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ

নারায়ণগঞ্জের স্থানীয়ভাবে সর্বাধিক প্রচারিত দৈনিক যুগের চিন্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ।

বুধবার (২২ জুলাই) সকালে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবুল ইসলামকে দেখতে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে তাঁর নিজ বাসভবনে যান আব্দুল আজিজ। এ সময় তিনি সাংবাদিকের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন, তাঁর সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সমাজসেবক,

ও সামাজিক ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই আহত সাংবাদিক রাকিবুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করেন।

পরিদর্শন শেষে মহান আল্লাহর দরবারে সাংবাদিক রাকিবুল ইসলামের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ২৪ জুন দিবাগত রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কাশীপুর বাংলাবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান ও মিশুকের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় আহত হন সাংবাদিক রাকিবুল ইসলাম। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তিনি চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোঁজ নিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের স্থানীয়ভাবে সর্বাধিক প্রচারিত দৈনিক যুগের চিন্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ।

বুধবার (২২ জুলাই) সকালে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবুল ইসলামকে দেখতে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে তাঁর নিজ বাসভবনে যান আব্দুল আজিজ। এ সময় তিনি সাংবাদিকের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন, তাঁর সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সমাজসেবক,

ও সামাজিক ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই আহত সাংবাদিক রাকিবুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করেন।

পরিদর্শন শেষে মহান আল্লাহর দরবারে সাংবাদিক রাকিবুল ইসলামের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ২৪ জুন দিবাগত রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কাশীপুর বাংলাবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান ও মিশুকের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় আহত হন সাংবাদিক রাকিবুল ইসলাম। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তিনি চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ