বি পি নিউজ ২৪

৪০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, রূপগঞ্জে পাউবো প্রকল্পে দুদকের অভিযান

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৪০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, রূপগঞ্জে পাউবো প্রকল্পে দুদকের অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি সেচ প্রকল্প ঘিরে ওঠা অভিযোগ যাচাইয়ে সরেজমিনে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। মঙ্গলবার দাউদপুর ইউনিয়নে প্রকল্প এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা।

অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদের বাবা মামুনুর রশিদের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে একাধিক কাজ নেওয়া হয়েছে। এসব কাজের বাস্তবায়ন এবং দায়িত্বের সঙ্গে সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টিও তদন্তের আওতায় এনেছে দুদক।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দাউদপুর ইউনিয়নে পাউবোর সেচ প্রকল্প পরিদর্শনে যান দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা। এ সময় তারা প্রকল্পের বিভিন্ন কাজ সরেজমিনে দেখেন এবং কাজের মান ও বাস্তবায়নসংক্রান্ত তথ্য সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে এনফোর্সমেন্ট টিম দাউদপুরের সেচ প্রকল্পটি পরিদর্শন করেছে। মাঠপর্যায়ে তদন্তের আগে মতিঝিলে অবস্থিত সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

দুদকের এই কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর বাবা মামুনুর রশিদ ওই জোনে অন্তত সাতটি কাজ করেছেন এবং এসব কাজের বিপরীতে প্রায় ৪০ লাখ টাকা উত্তোলন করেছেন। তাঁর ভাষ্য, বিষয়টি নির্বাহী প্রকৌশলীর দায়িত্বের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি করে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, সাতটি কাজের বিষয়ে কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেছেন। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রতিবেদনে তুলে ধরা হবে।

এ সময় দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা, উপসহকারী পরিচালক জাকির হোসেন ও মুস্তাফিজুর রহমানসহ এনফোর্সমেন্ট টিমের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদক জানিয়েছে, নথিপত্র পর্যালোচনা ও মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের পর অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

৪০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, রূপগঞ্জে পাউবো প্রকল্পে দুদকের অভিযান

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ