নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে জাসাসের মতবিনিময় সভা
নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের আদর্শ ও কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার পাশাপাশি আইনজীবীদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবনে জেলা ও মহানগর জাসাসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা ও মহানগরের আওতাধীন বিভিন্ন ইউনিটের সঙ্গে যুক্ত আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীদের পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের সঙ্গে যুক্ত হতে আগ্রহীদেরও সভায় আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক, মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আইনজীবী জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সংগঠনের আদর্শ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করতে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে জাসাসের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
বক্তারা জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন