বি পি নিউজ ২৪

বয়লার বিস্ফোরণে দগ্ধ আড়াইহাজারের কৃষক দল নেতা জামালের মৃত্যু


প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বয়লার বিস্ফোরণে দগ্ধ আড়াইহাজারের কৃষক দল নেতা জামালের মৃত্যু
ছবি: সংগৃহীত

মাধবদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ আড়াইহাজারের কৃষক দল নেতা জামালের মৃত্যু

নরসিংদীর মাধবদীতে ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব জামাল হোসেন (৪২)।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হওয়ার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত জামাল হোসেন আড়াইহাজার উপজেলার বাড়ৈপাড়া গ্রামের মৃত সুক্কুর আলীর ছেলে। তিনি নরসিংদীর মাধবদী থানার কালিয়াবাড়ী এলাকায় অবস্থিত রনি ডাইং কারখানায় কাজ করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জামাল হোসেন গুরুতর দগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

বার্ন ইউনিটের চিকিৎসক হারুন অর রশিদ বিপুল জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামাল হোসেনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।

জামালের মৃত্যুর খবর বাড়ৈপাড়া ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা। তাঁদের বক্তব্য, বয়লার বিস্ফোরণের পেছনে কারখানা কর্তৃপক্ষের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


বয়লার বিস্ফোরণে দগ্ধ আড়াইহাজারের কৃষক দল নেতা জামালের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image


মাধবদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ আড়াইহাজারের কৃষক দল নেতা জামালের মৃত্যু

নরসিংদীর মাধবদীতে ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব জামাল হোসেন (৪২)।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হওয়ার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত জামাল হোসেন আড়াইহাজার উপজেলার বাড়ৈপাড়া গ্রামের মৃত সুক্কুর আলীর ছেলে। তিনি নরসিংদীর মাধবদী থানার কালিয়াবাড়ী এলাকায় অবস্থিত রনি ডাইং কারখানায় কাজ করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জামাল হোসেন গুরুতর দগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

বার্ন ইউনিটের চিকিৎসক হারুন অর রশিদ বিপুল জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামাল হোসেনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।

জামালের মৃত্যুর খবর বাড়ৈপাড়া ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা। তাঁদের বক্তব্য, বয়লার বিস্ফোরণের পেছনে কারখানা কর্তৃপক্ষের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ