প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২২
জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিসের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব প্রতিবেদক ||
জামালপুরে জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিসের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস জামালপুর। ২৬ মার্চ শনিবার ভোরে স্থানীয় দয়াময়ীমোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস জামালপুরের পক্ষ থেকে ডিজিএম মোঃ আইয়ুব আলী সহ সকল কমকর্তা ও কর্মচারীগণ এ পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস জামালপুরের সকল কমকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাসান আহাম্মেদ সুজন,জামালপুর জেলা প্রতিনিধি। তারিখ -২৭-০৩-২২ইং
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ