প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২২
আজ ডিক্রির চর মাদ্রাসার মাহফিলে আসছে যুক্তিবাদী ও অন্ধ বক্তা।
নিজস্ব প্রতিবেদক ||
[gallery type="rectangular" ids="8103"]
আজ ডিক্রির চর মাদ্রাসার মাহফিলে আসছে যুক্তিবাদী ও অন্ধ বক্তা।
ডিক্রির চর বাইতুল কুরআন নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ ১৩ জানুয়ারি শুক্রবার বাদ নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডিক্রির চর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
অত্র মাদ্রাসার মুহতামিম সাজেদুর রহমান সিদ্দিকীর পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন সুমধুর কন্ঠ স্বর পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলীরটেক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব জাকির হোসেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উত্তর বঙ্গের শ্রেষ্ঠ বক্তা, যিনি অন্ধ বক্তা নামে পরিচিত হাফেজ আব্দুল্লাহ ইবনে আনিস। বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা ইব্রাহিম বিন মাহাদি ও মাওলানা জমির উদ্দিন ফারুকী।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডিক্রির চর বাইতুল কুরআন নূরানী হাফেজী কওমি মাদ্রাসার সভাপতি জনাব আমজাদ হোসেন খোকন। তাছাড়া সার্বিক তত্ত্বাবধানে থাকবে আলীরটেক ইউনিয়ন পরিষদের ৭ ও ৮ নং ওয়ার্ডের মেম্বার জনাব ওহাব সরকার ও হাজী মুক্তার হোসেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ