প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২১
রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে খালেদা জিয়ার জন্য দোয়া।
নিজস্ব প্রতিবেদক ||
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর মায়ের রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালন করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোববার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ননের আদুরিয়া এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল পালন করা হয়।
রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজিত দোয়া মিলাদে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব বলেন,খালেদা জিয়া অনেক অসুস্থ। কিন্তু তার সুষ্ঠু চিকিৎসা হচ্ছে না। দেশের অবৈধ সরকার তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না।’
পাভেল মোল্লা বলেন,দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী আজ বন্দি। তাকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। চারদিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান, অন্তর, হাসিব,রিদয় মীর, রাশিদুল ইসলাম, রুবেল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ