প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২১
বিশাল শো ডাউন নিয়ে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামানের কাম ব্যাক
নিজস্ব প্রতিবেদক ||
নাসিক ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামানের বিশাল শো-ডাউন অনুষ্ঠিত।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রচারণায় নেমেছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা।নাসিক ১৪ নং ওয়ার্ডে এবারো কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়াই করবেন সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির।
২৬ নভেম্বর (শুক্রবার) সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও শোডাউন করেছেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির ও তার সমর্থকেরা। এসময় তার নির্বাচনী শো-ডাউনে ঢল নামে হাজারো কর্মী ও সমর্থকের।সমর্থকেরা মনিরুজ্জামানের নির্বাচনী সালাম জানিয়ে
স্লোগানে স্লোগানে মুখরিত করে পুরো ১৪ নং ওয়ার্ড।
নির্বাচনী মিছিলটি ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক পদক্ষিন করে।মিছিলে সব বয়সেই মানুষের পাশাপাশি যুবকদের উপস্তিতি ছিলো চোখে পড়ার মতো।এদিন মনিরুজ্জামান ও তার সমর্থকেরা নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে যায় এবং তার পক্ষে সমর্থন প্রার্থনা করেন।
এদিকে স্থানীয়রা মনিরুজ্জামানকে আবারো কাউন্সিলর হিসেবে দেখতে চায় তারা বলে মনিরুজ্জামান কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার উন্নয়ন আরো তরান্বিত হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ