প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২১
"ড.মো.আব্দুল কুদ্দুস স্যারকে জন্ম দিনের শুভেচ্ছা জানাল সোশ্যাল সাইন্স ক্লাব"
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশের ঐতিহ্যবাহী বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড.মো.আব্দুল কুদ্দুস স্যারের শুভ জন্মদিনে "সোশ্যাল সাইন্স ক্লাব, ঢাকা কলেজ" এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে ক্লাবের সন্মানিত উপদেষ্টা হাসিবুল ইসলাম ও পরিচালক জাহাঙ্গীর আলমসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ফুলের তোড়া উপহার দিয়ে জন্ম দিনের শুভেচ্ছা জানান।এ সময় স্যারের আগামী দিন গুলোর শুভ কামনা করেন তারা।
অন্যদিকে স্যারও ক্লাবকে সবধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়ার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ