প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২১
ঘরে ঘরে গিয়ে দোয়া ও ভোট চাইছেন জাকির হোসেন
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর মাত্র বাকী ৭ দিন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে প্রত্যেক ঘরের দুয়ারে দুয়ারে,গলিতে গলিতে উৎসবমুখর ভাবে উপস্থিত প্রচারণা চালাচ্ছে আলিরটেক ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন। জনসংযোগের পাশাপাশি বৈঠক করছে মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাম্প এর নেতাকর্মীদের সাথে।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) তারই ধারাবাহিকতায় আলিরটেক ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর গঞ্জকুমারীকা শাহ আলীর বাজারে গণসংযোগ করেন জাকির হোসেন। পাশাপাশি আজ উক্ত এলাকার নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন সাবেক এই চেয়ারম্যান।
এসময় এলাকাবাসী জাকির সাহেবকে দেখে ছুটে আসেন এবং তার সাথে গিয়ে গিয়ে ভোট চায় এলাকাবাসী। ভোটারদের ভালোবাসায় সিক্ত জাকির চেয়ারম্যান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ গনি মেম্বার, মুক্তার মেম্বার,শাহিন গাজী মেম্বার ,যুবলীগ নেতা সালেহ আহমেদ খোকন,হাজ্বী মোঃ জয়নাল আবেদিন, মোঃ সালাউদ্দিন (প্রেসিডেন্ট ৮ নং ওয়ার্ড),জাহাঙ্গীর হোসেন (জেলা পরিষদের সদস্য), আওয়ামী লীগ নেতা আব্দুল রহমান,মোঃশহিদুল্লাহ সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ