প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২১
জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৬৯ লাখ টাকার চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক ||
মোঃমিশন আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ক্যান্সার, কিডনি, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত ১’শ ৩৮ জন রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের দেওয়া ৬৯ লাখ টাকা অনুদান প্রদাণ করা হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুবিধাভোগীদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়। সেসময় জেলা প্রশাসক মজিবর রহমান, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক জানান, জেলার ৬ উপজেলা থেকে জটিল রোগে আক্রান্ত রোগীরা অনলাইনে আবেদন করলে তা যাচাই বাছাই শেষে ১’শ ৩৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদাণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ