প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মো. আল-আমিন ইকবাল
নিজস্ব প্রতিবেদক ||
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আল-আমিন ইকবাল।তিনি অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।শেষে তিনি বক্তাবলীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান—“ঈদ মোবারক”
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ