প্রিন্ট এর তারিখ : ২১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
বক্তাবলীবাসীর প্রতি মাহমুদুল হাসানের ঈদের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক ||
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহমুদুল হাসান।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এই দিনে ধনী-গরিব, সকল ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটিই হওয়া উচিত আমাদের প্রত্যাশা।তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ত্যাগ, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।মাহমুদুল হাসান বক্তাবলীবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ