প্রিন্ট এর তারিখ : ২২ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬
রেজিস্ট্রি অফিসে ‘মুকুটবিহীন রাজত্ব’—নির্বাচন ছাড়াই বছরের পর বছর ক্ষমতায় রফিক
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতিকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছে এক নীরব ক্ষমতার রাজত্ব। যেখানে নেই নিয়মিত নির্বাচন, নেই স্বচ্ছতা—তবুও বছরের পর বছর শীর্ষ পদে বহাল রয়েছেন রফিক। সংশ্লিষ্টদের কাছে সে পরিচিত ‘মুকুটবিহীন রাজা’ হিসেবে।অভিযোগ রয়েছে, সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা কৌশলে নির্বাচন পিছিয়ে দিয়ে নিজেদের প্রভাব অটুট রেখেছেন সে। বিশেষ করে রফিক, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক এর পদ দখলে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।জানা যায়, নারায়ণগঞ্জ সদরে নির্বাচন অনুষ্ঠিত হলেও ফতুল্লা অঞ্চলে কোনোভাবেই নির্বাচন হতে দেওয়া হয় না। এতে ওই এলাকার সাধারণ সদস্যরা দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন রফিক ও কলিমুল্লাহ। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের ঘটনায় জনরোষের মুখে পড়ে রফিক দেশ ছেড়ে কানাডায় চলে যান। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরে এসে নতুন করে বিএনপি ঘনিষ্ঠ নেতাদের সাথে সম্পর্ক গড়ে তোলেন।নির্বাচন না হওয়ার বিষয়ে প্রশ্ন তুললে সংগঠনের সদস্যদের এড়িয়ে যাওয়া উত্তর দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অনেক সদস্যই আশঙ্কা প্রকাশ করে জানান—এ বিষয়ে বেশি কথা বললে তারা সমস্যায় পড়তে পারেন।এছাড়াও, সংগঠনের প্রতিটি সদস্যের কাছ থেকে মাসিক বা বাৎসরিক নির্দিষ্ট পরিমাণ চাঁদা আদায় করা হয়। এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক কোনো মন্তব্য করতে রাজি হননি। একইভাবে কোষাধ্যক্ষও সরাসরি জবাব না দিয়ে দাবি করেন, মাসিক সভার মাধ্যমে আয়-ব্যয়ের হিসাব দেওয়া হয়।তবে একাধিক সদস্য জানিয়েছেন, এ ধরনের কোনো সভা নিয়মিত হয় না এবং তারা কখনোই স্বচ্ছ হিসাব পাননি।অন্যদিকে, রফিকের দেওয়া বক্তব্যের সঙ্গে সরেজমিন অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের মিল পাওয়া যায়নি, যা পুরো ঘটনাকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে।সবশেষে, দীর্ঘদিনের অচলাবস্থা ও অনিয়মের বিরুদ্ধে সরব হচ্ছেন সাধারণ সদস্যরা। তাদের একটাই দাবি—দ্রুত একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমিতিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ