প্রিন্ট এর তারিখ : ২৪ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
হাজীগঞ্জ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ||
হাজীগঞ্জ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট দুই ম্যাচনারায়ণগঞ্জের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “হাজীগঞ্জ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। সোমবার (২৩ মার্চ) বিকাল ৩টায় হাজীগঞ্জ আই টি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এড. মোঃ ইব্রাহীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবু রায়হান খোকন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পদক্ষেপ। আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন পারভেজ হোসেন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মৃধা, জসিম সরকার, আব্দুর জব্বার, রবিউল হোসেন, আল-আমিন, কফু মিয়া, কবির, নাজির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা।উদ্বোধনী দিনেই অনুষ্ঠিত হয় দুইটি আকর্ষণীয় ম্যাচ। প্রথম খেলায় হাজীগঞ্জ রেড ঈগল বনাম হাজীগঞ্জ লায়ন্স মুখোমুখি হয়। খেলায় শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে হাজীগঞ্জ লায়ন্স এবং শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় লাভ করে।দ্বিতীয় ম্যাচে হাজীগঞ্জ টাইটান্স মুখোমুখি হয় হাজীগঞ্জ স্টার’সের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দুই দলই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে হাজীগঞ্জ টাইটান্স।উদ্বোধনী দিনের খেলাগুলোতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে টুর্নামেন্টটি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার ক্রীড়াঙ্গন আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ