প্রিন্ট এর তারিখ : ২৫ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
মালবাহী গাড়ির সাথে বাইকের সংঘর্ষ—বক্তাবলীতে নিহত ১, আহত ২
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের প্রসন্ন নগর এলাকায় মোটরসাইকেল ও মালবাহী গাড়ির সংঘর্ষে এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।বুধবার (২৫ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আরমান গুরুতর আহত হন। অপরদিকে সুজন নামে এক যুবক আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।এদিকে দুর্ঘটনায় মালবাহী গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ