প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ৬নং ওয়ার্ডে মেম্বার পদে প্রস্তুতি নিচ্ছেন হাজী মোঃ সলিম উল্লাহ
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বক্তাবলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন হাজী মোঃ সলিম উল্লাহ।জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত এলাকায় সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। স্থানীয়দের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে ইতোমধ্যেই তিনি একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।এলাকাবাসীর সেবা করার লক্ষ্য নিয়েই তিনি মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের দোয়া ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজ আরও বিস্তৃতভাবে করতে পারবেন।হাজী মোঃ সলিম উল্লাহ বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে কাজ করবো।”স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যেই আলোচনায় রয়েছেন এবং আসন্ন নির্বাচনে একটি শক্ত অবস্থান তৈরি করছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ