প্রিন্ট এর তারিখ : ৩০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
“আপনার তো অনেক হ্যাডাম, অপেক্ষা করেন”
নিজস্ব প্রতিবেদক ||
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ“আপনার তো অনেক হ্যাডাম, অপেক্ষা করেন”—এমন একটি রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ।রবিবার (২৯ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টটি ঘিরে ইতোমধ্যেই এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।তবে তিনি কাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে হালিম আজাদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি।স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই তিনি এ ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।এদিকে, পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর ব্যাখ্যা জানতে আগ্রহ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ