প্রিন্ট এর তারিখ : ৩০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
ফতুল্লায় অ'ভিযান: বিদেশি পি'স্তল ও ৭ রা'উন্ড গু'লি উদ্ধার
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় রামারবাগ রিয়া গোপ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে রয়েল গার্মেন্টসের সামনে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফেরদৌসুর রহমান ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান চালান। এ সময় সড়কের পাশে পড়ে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ