প্রিন্ট এর তারিখ : ৩১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
প্রশিক্ষিত যুবদের মোবাইল ফাইন্যান্সিয়ালে ভাতা বিতরণ শুরু
||
প্রশিক্ষিত যুবকদের মাঝে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে যাতায়াত ভাতা বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।সোমবার (৩০ মার্চ) বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ভাতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব প্রিয়সিন্ধু তালুকদার।প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রকেটের হেড অব সার্ভিস আহমেদ শামসুল হুদা এবং বিকাশ লিমিটেডের গভর্নমেন্ট পার্টনারশিপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবালসহ সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজার স্বাগত বক্তব্যের মাধ্যমে ৩ মাস মেয়াদি পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে মোট ১ লাখ ১৭ হাজার ৯০০ টাকা রকেটের মাধ্যমে বিতরণ করা হয়।এছাড়া ঢাকা জেলার ক্যান্টনমেন্ট ইউনিট থানার ৭ দিন মেয়াদি বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে বিকাশের মাধ্যমে ১৮ হাজার টাকা ভাতা প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীরা তাৎক্ষণিকভাবে নিজেদের বিকাশ ও রকেট অ্যাকাউন্টে ভাতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এই ডিজিটাল পদ্ধতিকে স্বাগত জানান।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে অনলাইনে ভাতা বিতরণের আনুষ্ঠানিক সূচনা হলো এবং ভবিষ্যতে এ পদ্ধতি ধারাবাহিকভাবে চালু থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ