প্রিন্ট এর তারিখ : ৩১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
কলাগাছিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ডের শিক্ষিত ও জনপ্রিয় মুখ নজরুল ইসলাম দিমান
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় মুখ মোঃ নজরুল ইসলাম দিমান। তরুণ ও উদ্যমী এই প্রার্থীকে ঘিরে ইতোমধ্যেই ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তাকে একজন যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে বিবেচনা করছেন। তিনি এম.কম (মাস্টার্স ইন মার্কেটিং) সম্পন্ন করেছেন। শিক্ষিত যুবক হওয়ায় অনেকেই তাকে একজন সক্ষম ও উপযুক্ত প্রার্থী হিসেবে দেখছেন।ভোটারদের মতে, বর্তমান সময়ে একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তুলতে প্রয়োজন সৎ, যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব। সেই জায়গা থেকেই তারা পরিবর্তনের প্রত্যাশা করছেন এবং তরুণ নেতৃত্বকে সুযোগ দিতে আগ্রহী। অনেকেই মনে করছেন, নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবার সময় এসেছে পরিবর্তনের।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ