প্রিন্ট এর তারিখ : ০১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
আড়াইহাজার থা'না থেকে পালিয়ে যাওয়া ইসমাঈল ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রে'প্তার
||
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে পালিয়ে যাওয়া হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ইসমাঈলকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে থানার হেফাজত থেকে তার পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উচিৎপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাঈল (৩০) উপজেলার চর কমলাপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ২৯ মার্চ বিল্লাল হোসেন বাদী হয়ে সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন ইসমাঈল।পরদিন ৩০ মার্চ বিকেলে ইসমাঈল থানায় এলে তাকে আটক করা হয়। তবে মামলার বিষয়টি টের পেয়ে কৌশলে থানা থেকেই পালিয়ে যেতে সক্ষম হন তিনি। এ ঘটনায় পুলিশে চাঞ্চল্যের সৃষ্টি হলে তাকে ধরতে একাধিক টিম মাঠে নামে।অবশেষে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।এদিকে, থানা হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারও গাফিলতি প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।মামলার নথি অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ মার্চ বিল্লাল হোসেন ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৩ জনকে এজাহারভুক্ত করা হয়।গ্রেপ্তারকৃত ইসমাঈলকে বুধবার (১ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ