প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
বন্দরে নাগরিক সমস্যায় নাসিক প্রশাসকের উদ্যোগ, আলোচনায় আশা
||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আজ বন্দর আঞ্চলিক অফিস (সাবেক কদম রসূল পৌরসভা) পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।পরিদর্শনকালে বন্দরের নাসিকের আওতাধীন ৯টি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যার সমাধানে গঠনমূলক মতবিনিময় করা হয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে করণীয় বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ