প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
তারেক রহমান বলেছেন নারায়ণগঞ্জকে চকচকে ঝকঝকে নারায়ণগঞ্জে পরিনত করতে হবে - প্রশাসক সাখাওয়াত
||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এখানে সকলকে নয়টার মধ্যে উপস্থিত থাকতে হবে। সোয়া ৯ টার পরে কেউ আসলে সেদিন হাজিরা হবে না। ৭ থেকে ১০ দিনের মধ্যে ডিজিটাল হাজির পদ্ধতি সংযোজন করবো। কারণ অফিসের একটা সময়সূচি আছে। সঠিক সময়ে আসলেন এবং গেলেন কীনা সেটা সেই মেশিনে উঠবে। বুধবার (১ এপ্রিল) বন্দর উপজেলার অফিসের কার্যক্রম শুরু করে সাংবাদিকদের একথা বলেন নাসিক প্রশাসক।তিনি বলেন, আমরা আপনাদের কাছে একটা জিনিসই চাই। জনগণের সেবা যেন নিশ্চিত হয়। জনগণ যেন হয়রানির শিকার না হয়। জনগণ যেন সেবাটা পায়। সে বিষয়টা আপনারা সচেষ্ট থাকবেন। তিনি আরও বলেন, আমি জনগণের সাথে সম্পৃক্ত। আপনারা যদি কারও সাথে খারাপ ব্যাবহার করেন তাহলে প্রতিটা ঘরে আমাদের নেতাকর্মী রয়েছে। আমার কাছে কিন্তু খবর পৌঁছে যাবে।এ অফিস যারা করেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনাদের পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যে জায়গাটা আপনার রুটি রুজির জায়গা, এ জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।কাজ ফেলে রাখা যাবে না। আজকের কাজ কালকে করা যাবে না। যথাসময়ে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন নারায়ণগঞ্জকে চকচকে ঝকঝকে নারায়ণগঞ্জে পরিনত করতে হবে। আমরা এই বন্দরে যে কয়টি খাল আছে এগুলো পরিষ্কার করবো। যেটা খনন করা দরকার সেটা খনন করবো। তিনি বলেন, আমরা বড় ভাই আবুল কালামের সাথে আমরা কথা হয়েছে। আজ তিনটা ওয়ার্ডে মশার ঔষধ দিব। আজ সংসদ না থাকলে তিনি এটা উদ্বোধন করতেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ