প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
আব্দুর রশিদের রিটে বক্তাবলীতে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ সব সেবা বন্ধ
নিজস্ব প্রতিবেদক ||
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান না থাকায় নাগরিক সেবা কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে করে জন্মনিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ।জানা যায়, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর প্রশাসন তাকে অপসারণ করে। পরবর্তীতে তিনি কারামুক্ত হয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এবং ‘স্টে অর্ডার’ নিয়ে আসেন, যার ফলে পরিষদের কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, এই আইনি জটিলতার কারণে ইউনিয়ন পরিষদ কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।বক্তাবলী ইউনিয়ন পরিষদের সচিব তারেক আজিজ জানান, চেয়ারম্যান না থাকায় ট্রেড লাইসেন্স প্রদান, জাতীয় পরিচয় সংক্রান্ত কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।এদিকে, স্থানীয়দের একটি অংশের অভিযোগ,বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ জনগণের উপর।সচেতন মহল মনে করছেন, দ্রুত এই সংকটের সমাধান না হলে জনসেবামূলক কার্যক্রম আরও দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ