প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ময়লা অপসারণে তরুণদের উদ্যোগ,প্রশাসনের সমন্বয়হীনতায় ভো'গান্তি
||
ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম সংলগ্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে এগিয়ে এসেছে ছাত্রশক্তির একদল স্বেচ্ছাসেবক।আজ (২ এপ্রিল) প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক নিজ উদ্যোগে এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ময়লার স্তূপ পড়ে থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে ছিলেন।এদিকে ময়লা অপসারণ নিয়ে উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশন প্রশাসনের মধ্যে দোষারোপের অভিযোগ উঠেছে। এতে সমস্যার দ্রুত সমাধান না হওয়ায় স্থানীয়দের ভোগান্তি আরও বেড়েছে।পরবর্তীতে বিষয়টি নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নজরে আনা হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই ময়লা অপসারণ করা হবে এবং জনভোগান্তি কমিয়ে আনা সম্ভব হবে।এ উদ্যোগে সহায়তার জন্য নারায়ণগঞ্জ এনসিপি মহানগরের সভাপতি শওকত আলীকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা, যিনি লজিস্টিক সাপোর্ট প্রদান করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ