প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
জ'ঙ্গি এমপি সম্বোধনে ক্ষো'ভ, সংসদে দাঁড়িয়ে বিচার চাইলেন হানজালা
||
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণীর জানাজায় অংশ নিতে গিয়ে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধনের অভিযোগ তুলেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা। এ ঘটনায় তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের দাবি জানিয়েছেন।বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে ৭১ বিধিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।হানজালা বলেন, গত ২৩ মার্চ স্পিকারের সহধর্মিণীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রবেশের সময় দক্ষিণ প্লাজার কাছাকাছি পেছন থেকে এক ব্যক্তি তাকে উদ্দেশ করে ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’ বলে সম্বোধন করেন। পরে এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয় বলে উল্লেখ করেন তিনি।তিনি অভিযোগ করে বলেন, একজন বর্তমান সংসদ সদস্যকে এভাবে ‘জঙ্গি’ বলা সংসদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তার মতে, মাথায় পাগড়ি ও সাদা পাঞ্জাবি পরিধানের কারণেই তাকে এমনভাবে সম্বোধন করা হয়ে থাকতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, ধর্মীয় পোশাক কখনোই জঙ্গিবাদের প্রতীক হতে পারে না।ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সংসদ ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান হানজালা।এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে লিখিত নোটিশ দেওয়ার আহ্বান জানান এবং বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ