প্রিন্ট এর তারিখ : ০৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
চাষাঢ়ায় ফুটপাতের অবৈধ বিদ্যুৎ সংযোগে অ'ভিযান, ৩০০ লাইন বিচ্ছিন্ন
||
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া হকার্স মার্কেট থেকে পুরাতন কোর্ট পর্যন্ত দুই পাশের ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মালামাল জব্দ করেছে ডিপিডিসি।বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার পর ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিম বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এ অভিযান শুরু হয়। অভিযানে প্রায় তিন শতাধিক ফুটপাতের অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়।অভিযান চলাকালে দেখা যায়, মূল বিদ্যুৎ লাইনের সঙ্গে নানা কৌশলে অবৈধ সংযোগ নেওয়া হয়েছে, যা দেখে কর্মকর্তারাও বিস্ময় প্রকাশ করেন।ডিপিডিসি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনার ভিত্তিতে চাষাঢ়া থেকে পুরাতন কোর্ট পর্যন্ত পুরো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান নিয়মিত চালানো গেলে রাতের বেলায় ফুটপাতে হকার বসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।এদিকে সিটি করপোরেশন সূত্র জানায়, প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান ডিপিডিসি পূর্ব ও পশ্চিম বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হচ্ছে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ