প্রিন্ট এর তারিখ : ০৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
সাকুরা ইন্ডাস্ট্রিজের মুনাফা যাবে কাশীপুরের উন্নয়নে—বড় প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদের
নিজস্ব প্রতিবেদক ||
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জকাশীপুর ইউনিয়নের উন্নয়ন নিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহেল মাহমুদ। তিনি বলেছেন, সাকুরা ইন্ডাস্ট্রিজ-এর নারায়ণগঞ্জ শাখা থেকে অর্জিত সকল মুনাফা কাশীপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে ব্যয় করা হবে।সম্প্রতি স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। সোহেল মাহমুদ জানান, কাশীপুরকে একটি আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য এলাকায় রূপান্তর করাই তার মূল লক্ষ্য।তিনি বলেন, “আমি ব্যবসা থেকে অর্জিত অর্থ ব্যক্তিগতভাবে ভোগ না করে এলাকার মানুষের কল্যাণে ব্যয় করতে চাই। কাশীপুরের শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট ও সামাজিক অবকাঠামো উন্নয়নে এই মুনাফা ব্যবহার করা হবে।”এ সময় তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নীরবে মানুষের পাশে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও জনগণের আস্থা ধরে রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান।স্থানীয়দের অনেকেই তার এমন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, ব্যক্তিগত প্রতিষ্ঠানের মুনাফা এলাকার উন্নয়নে ব্যয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে কাশীপুর ইউনিয়নে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোহেল মাহমুদের এই ঘোষণা ইতোমধ্যেই স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ