প্রিন্ট এর তারিখ : ০৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
কাশীপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্যসেবা ক্যাম্প, মানবতার সেবায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী সোহেল
||
“রক্ত দিন, জীবন বাঁচান”এই স্লোগানকে সামনে রেখে কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের উদ্যোগে এক মানবিক স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) সকালে হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিক পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়, যা বিকাল পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল মাহমুদ। এ সময় “মানবতার সেবায় রক্তদান, সোহেল ভাইয়ের অনন্য অবদান” এই স্লোগানকে সামনে রেখে তার ভূমিকার প্রশংসা করেন আয়োজকরা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী এবং মৎস্যজীবী দলের নেতা ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, এটি একটি অরাজনৈতিক, মানবিক ও সামাজিক উদ্যোগ, যার লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো এবং রক্তদানে সচেতনতা বৃদ্ধি করা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ