প্রিন্ট এর তারিখ : ০৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
নিখোঁজের ২ ঘণ্টা পর পানিতে মিললো শিশু আয়মান,আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
নিজস্ব প্রতিবেদক ||
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর এলাকা থেকে নিখোঁজ হওয়া ২ বছরের শিশু আয়মানকে প্রায় ২ ঘণ্টা পর পানির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।আয়মানের বাবার নাম শুক্কর আলী এবং দাদার নাম বিল্লাল হোসেন। শুক্রবার সকাল ১০টার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল বলে পরিবার জানায়।স্থানীয়দের তৎপরতায় দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে পানির ভেতর থেকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিশুটির সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ