প্রিন্ট এর তারিখ : ০৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে বন্ধ কারখানা থেকে নিরাপত্তাকর্মীর ম'রদেহ উদ্ধার
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে মো. জসীম উদ্দীন (৪২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার সানারপাড় কান্দাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত জসীম উদ্দীন কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবদু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কারখানার গেট খোলার কথা থাকলেও তা খোলা হয়নি। এতে শ্রমিকদের মধ্যে সন্দেহ তৈরি হয়। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলেও গেট না খোলায় বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কারখানার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা কারখানার ভেতরে মশারির মধ্যে জসীম উদ্দীনের নিথর দেহ দেখতে পান।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ