প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
বক্তাবলীতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার
||
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রোববার (৫ এপ্রিল) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে আইনটির ৪ নম্বর ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এক ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটায় কর্মরত শ্রমিকদের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ