প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
বক্তাবলীর অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক ||
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগের প্রেক্ষিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪নং ধারা লঙ্ঘনের দায়ে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় ইটভাটায় কর্মরত কর্মচারীদের অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ ও র্যাব মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ