প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
মিষ্টি হাসির আড়ালে প্রতারণা: সিদ্ধিরগঞ্জের আখির ফাঁদে সর্বস্বান্ত অনেকে
নিজস্ব প্রতিবেদক ||
সিদ্ধিরগঞ্জে আলপনা নিগাত আখি (৪০) নামের এক নারীকে ঘিরে ভয়ংকর প্রতারণার অভিযোগ উঠেছে। চেহারায় আধুনিকতা ও কথায় মিষ্টতা থাকায় প্রথম দেখায় তাকে ভদ্র ও উচ্চবিত্ত নারী মনে হলেও অভিযোগ রয়েছে, এই আড়ালের পেছনেই তিনি গড়ে তুলেছেন প্রতারণার জাল। নির্দিষ্ট কোনো পেশা না থাকলেও বিলাসী জীবনযাপন করেন তিনি, যা মানুষের সরলতাকে কাজে লাগিয়ে অর্জিত বলে স্থানীয়দের দাবি।জানা গেছে, আখি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকর্ষণীয় ছবি দিয়ে ধনাঢ্য পুরুষদের সঙ্গে পরিচয় তৈরি করেন। ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলে তাদের বিশ্বাস অর্জনের পর বিভিন্ন কৌশলে নির্জন স্থানে ডেকে নেন। পরে আপত্তিকর ছবি বা ভিডিও ধারণ করে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করেন। তার এই ফাঁদে পড়ে অনেক ব্যবসায়ী, চাকরিজীবী ও তরুণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।তার ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে নানা বিতর্ক। সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির সঙ্গে বিয়ের পর পরকীয়ার কারণে সেই সংসার ভেঙে যায়। এরপর আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকেও বিয়ের প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি বিয়ের কয়েক মাসের মধ্যেই অর্থ হাতিয়ে নিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘটনাও সামনে এসেছে।শুধু দেশেই নয়, প্রবাসীদের সঙ্গেও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সম্পর্কের নামে বিদেশে থাকা কয়েকজনের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিয়ের আশ্বাস দিয়ে প্রবাসীদের কাছ থেকে উপহার ও অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে।স্থানীয়দের দাবি, প্রভাবশালী কিছু ব্যক্তি ও অসাধু চক্রের সহায়তায় তিনি এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, ফলে সহজে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। এলাকাবাসীর মতে, তার কর্মকাণ্ডে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। ভুক্তভোগীরা দ্রুত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কেউ এমন প্রতারণার শিকার না হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ