প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য হান্নানুর রহমান রঞ্জু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য উম্মে তাহেরা আখি, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি শাকিলা ইসলাম, “আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা”-র সদস্যবৃন্দ এবং সমাজকর্মী খন্দকার মোঃ শাহীন মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।কর্মসূচির আওতায় মোট ৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৪ জনকে চায়ের দোকানের সামগ্রী, ১ জনকে চটপটি ও ফুচকার দোকানের সরঞ্জাম, ১ জনকে ডিম ব্যবসার উপকরণ, ১ জনকে বাদাম বিক্রির সামগ্রী এবং ১ জনকে ২টি ছাগল প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ লিটন। এ সময় পরিষদের নির্বাহী সদস্য তাহমিনা বেবী, মোঃ রাহাত, মোঃ জামাল হোসেন, মোঃ সাদ্দাম, ফিরোজ ও আসমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের জীবনের মান উন্নয়নে সহায়ক হবে।উল্লেখ্য, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ