প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
নিরীহ শিশুর দোষ কী ছিল
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের ফতুল্লা শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইমরান (১০) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।জানা যায়, আজ সকালে এ ঘটনা ঘটে। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ইমরান গুলিবিদ্ধ হয়। বর্তমানে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর এনসিপি-র আহ্বায়ক।পোস্টে তিনি প্রশ্ন তোলেন, নিরীহ শিশুর দোষ কী ছিল এবং কেন এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত শিশুর সুস্থতা কামনা করছেন স্থানীয়রা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ