প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
ফতুল্লায় বিএনপির সং'ঘর্ষে গু'লিবিদ্ধ শিশু ঘটনায় নিন্দা জানালো সিরাজুল মামুন
||
ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ বছর বয়সী শিশু ইমরান গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।তিনি বলেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং নিন্দনীয়। একটি নিষ্পাপ শিশুও যেখানে রাজনৈতিক সহিংসতা থেকে রক্ষা পায় না, তা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার জন্য চরম লজ্জার বিষয়। তিনি এই ঘটনাকে বর্বর ও অমানবিক আখ্যা দিয়ে বলেন, এটি সন্ত্রাসী মানসিকতারই বহিঃপ্রকাশ।সিরাজুল মামুন জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, দোষীদের আইনের আওতায় না আনলে জনমনে ক্ষোভ আরও বাড়বে এবং আইন-শৃঙ্খলার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার, আহত শিশু ইমরানের সর্বোচ্চ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।উল্লেখ্য, বৃহস্পতিবার ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র ইমরান গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ