প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
“দাবার গুটি হবেন না”—হকারদের সতর্কবার্তা, পুনর্বাসনের আশ্বাস টিপুর
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ শহরকে হকার ও যানজটমুক্ত করতে কঠোর অবস্থানের কথা জানিয়ে কোনো আপোষ না করার ঘোষণা দিয়েছেন মোঃ আবু আল ইউসুফ খান টিপু।তিনি বলেন, কিছু হকার ও নেতাদের “সব ঠিক হয়ে যাবে” মন্তব্যের দিন শেষ। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রস্তুত রয়েছে।একই সঙ্গে হকারদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, কেউ যেন কারও প্ররোচনায় না পড়ে এবং নির্ধারিত স্থানে পুনর্বাসনের উদ্যোগে সহযোগিতা করে। এতে তাদেরই মঙ্গল হবে বলে উল্লেখ করেন তিনি।তিনি আরও বলেন, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এমপি ও সিটি কর্পোরেশন একসাথে সিদ্ধান্ত নিয়ে শহরকে হকারমুক্ত ও যানজটমুক্ত করার লক্ষ্যে কাজ করছে।হকারদের জীবিকা বিবেচনায় রেখে তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থে নারায়ণগঞ্জকে হকার ও যানজটমুক্ত করাই চূড়ান্ত লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ