প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীসহ দেশজুড়ে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে ভবন ও স্থাপনা, এতে আতঙ্কিত হয়ে অনেকেই ঘর-বাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসেন।
European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। সংস্থাটির তথ্যমতে, এর উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার নিচে।
ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকাতেও, বিশেষ করে Barasat-এ ভূকম্পন টের পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ