প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
তেলের সংকটে নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণ থেমে গেলো, ভোগান্তিতে নগরবাসী
||
জ্বালানি তেলের সংকটের কারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত ময়লা অপসারণ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংস্থার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, তেলের স্বল্পতার কারণে ডাম্পিং কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে নগরীর বিভিন্ন এলাকায় ময়লা জমে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।এ পরিস্থিতির জন্য নগরবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সিটি কর্পোরেশন। একই সঙ্গে তারা জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলেই দ্রুত আগের মতো নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম চালু করা হবে।এ সময় নগরবাসীর কাছে ধৈর্য ধারণ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ