প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
বন্দরে গণশুনানি, নাগরিক ভোগান্তি দূর করতে নাসিক প্রশাসক সাখাওয়াতের দ্রুত পদক্ষেপের প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক ||
নাগরিক সমস্যার দ্রুত সমাধানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বন্দরে গণশুনানির মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত বন্দর কদম রসুল আঞ্চলিক কার্যালয়ে সাপ্তাহিক অফিস করেন তিনি। এ সময় বন্দরের ৯টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন। প্রশাসক সাখাওয়াত হোসেন খান মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, নাগরিক সেবার মান উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা কাজ করে যাচ্ছে এবং জনভোগান্তি কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ