প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
জালকুড়িতে সড়ক দুর্ঘটনা: গুরুতর আহতকে দ্রুত হাসপাতালে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মুজিবুর রহমান নামে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন ফতুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের ক্রিয়া সম্পাদক নিরব। পরবর্তীতে তিনি বিষয়টি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হককে অবহিত করেন। খবর পেয়ে রাইয়ান হক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হলেও তার পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাইয়ান হক মানবিক উদ্যোগ নিয়ে গুরুতর আহত মুজিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং নিজ খরচে তার চিকিৎসার ব্যবস্থা করেন।বর্তমানে আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যদের সন্ধান পেতে সংশ্লিষ্টরা সবার সহযোগিতা কামনা করেছেন।যদি কেউ আহত মুজিবুর রহমানের পরিবারের সন্ধান জানে থকেন, তাহলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে- 01406969499
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ